রান্না একটি শিল্প। সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার তৈরির জন্য প্রয়োজন সঠিক কৌশল, উপাদানের ভারসাম্য এবং তাপমাত্রার সঠিক ব্যবহার।রান্নার কাজকে ঝটপট ও ঝামেলামুক্ত করতে কিছু সহজ টিপস মেনে চলা খুব জরুরি। এর মধ্যে রয়েছে আগে থেকেই সবজি কেটে রাখা, সঠিক পাত্র ও ধারালো ছুরি ব্যবহার, এবং রান্না শুরুর আগে সব উপকরণ হাতের কাছে গুছিয়ে নেওয়া।
রান্নার কাজ সহজ করতে কিছু টিপস জেনে নিন ঝটপট
১.আলু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিন পানিতে। খোসা সহজে ছাড়াতে পারবেন।
২.খাবারে অতিরিক্ত লবণ পড়ে গেলে অল্প দুধ মিশিয়ে দিন। দূর হবে লবণ।
৩.পেঁয়াজ বেরেস্তা করার সময় সামান্য চিনি দিলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে বেরেস্তা।
৪.মটরশুঁটি কিংবা পালং শাক সেদ্ধ করার সময় অল্প চিনি দিন। রঙ বদলে যাবে না।
৫.নারিকেল কুরিয়ে নেওয়ার আগে ফ্রিজে রাখুন কিছুক্ষণ। সহজে কোরানো যাবে।
৬.পনির ভেজে লবণ পানিতে রাখুন। নরম থাকবে।
৭.মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিন।
৮.প্রেসার কুকারে ভাত রান্না করতে চাইলে কয়েক ফোঁটা তেল মিশিয়ে দিন। আঠালো হবে না ভাত।
৯.কাঁচা কলা কেটে লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে ধুয়ে নিলে তরকারির রঙ সুন্দর থাকবে।
১০.ডিম সেদ্ধ করার সময় পানিতে লবণ মিশিয়ে দিন। ভাঙবে না ডিম।
পূর্বকোণ/নুসরাত

















