অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে পেশিতে চোট পাওয়ায় এ ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার বদলে প্রথমবার দলকে নেতৃত্ব দিচ্ছেন ব্যাটার তাওহিদ হৃদয়।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে পেসার আব্দুল গাফফার সাকলাইনের। এছাড়া ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তাওহীদ হৃদয়ের।
২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্তনার জয় পায় সফরকারীরা।
পূর্বকোণ/ইবনুর

















