চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

সর্বশেষ:

রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক পোশাক শ্রমিকের মৃত্যু
রিংকন বড়ুয়া (২৬)।

রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক পোশাক শ্রমিকের মৃত্যু

রাজস্থলী সংবাদদাতা

১৮ জুন, ২০২৬ | ১:৩৯ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াত মদ ভেবে বিষপানে রিংকন বড়ুয়া (২৬) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

রিংকন বড়ুয়া রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়া ৬নং ওয়ার্ডের মিলন বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো বলে পরিবার জানান।

 

স্থানীয় ইউপি সদস্য শিমুল দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে বাড়িতে রাখা মদের বোতল ভেবে জমিতে ঘাস নিধনের ওষুধ সেবন করে ফেলেন। সাথে সাথে ভুল বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা তার পেটে চলে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে এলাকার লোকজন ও আত্মীয়স্বজন তাকে তাৎক্ষণিক চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

 

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের হোসেন বলেন, রিংকন বড়ুয়ার মরদেহ বর্তমানে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট