চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮)।

রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৮ জুন, ২০২৬ | ১:৫২ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানির ট্যাঙ্ক স্থাপন করতে গিয়ে ভবন থেকে পড়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

 

নিহত সৈয়দ নুরুল বশর বাহাদুর (৫৮) উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সৈয়দ বাড়ির মরহুম আহমদ হোসেনের ছেলে। ‎তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে টায় দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


‎জানা যায়, দক্ষিণ রাজানগর দিঘির পাড়া এলাকার তিনতলা ভবনের পানির ট্যাঙ্ক স্থাপন করতে গিয়ে পা পিছলে ভবন থেকে পড়ে যায় ইলেকট্রিশিয়ান নুরুল বশর। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


রাঙ্গুনিয়া হেলথকেয়ার জরুরি বিভাগের চিকিৎসক ডা. জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট