চট্টগ্রাম শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৬ | ৭:৫৬ অপরাহ্ণ

নগরীর ডবলমুরিংয়ে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক মারা গেছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ধনিয়ালাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছে। 

 

নিহতরা হলেন- সাকিব (২৫) ও হৃদয় (২৪)। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।

পুলিশ জানায়, ধনিয়ালাপাড়া এলাকার নুরুল হুদা নামের এক ব্যক্তির ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ওই দুই যুবক ভেতরে নামেন। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট