২৮ জুন দিবাগত রাত ১টা ‘আসল’ বিশ্বকাপ শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ দিয়ে। ক্যালে-ারের পাতায় ২৯ জুন শুরুর এক ঘন্টার মধ্যে সেই ম্যাচটিতে মুখোমুখি হবে কানাডা ও দক্ষিণ আফ্রিকা। ‘আসল’ বিশ্বকাপ, কারণ- বিশ্বকাপের ইতিহাসে ৩২ দল নিয়েও মাঠে গড়াতো ফুটবলের মহারণ। এবারই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ৪৮ দলের ১০৪ ম্যাচের ম্যারাথন বিশ্বকাপ।
এবারের আসরে ২৬ জুন শুক্রবার সকাল ৮টায় অনুষ্ঠিত দুটি ম্যাচের মধ্য দিয়ে প্রথম পর্বে গ্রুপ এ, বি, সি, ডি, ই ও এফ-এর নিষ্পত্তি হয়েছে। এই ছয় গ্রুপ থেকে কারা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে ও কারা বাদ পড়ছে তা অনেকটা নিশ্চিত।
গ্রুপ-এ থেকে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, গ্রুপ-বি থেকে সুইজারল্যান্ড, কানাডা, গ্রুপ-সি থেকে ব্রাজিল, মরোক্কো, গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, গ্রুপ ই থেকে জার্মানি, আইভরি কোস্ট ও গ্রুপ এফ থেকে নেদারল্যান্ডস ও জাপান দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। আর এই গ্রুপগুলো থেকে তিন নম্বরে থাকা কয়েকটি দলের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হলে হিসাব নিকাশে তৃতীয়স্থানে থাকা সেরা ৮টি দল দ্বিতীয় রাউন্ডে যাবে।
রাউন্ড অব ৩২-এ কে কার মুখোমুখি: ২৯ জুন গ্রুপ এ থেকে দ্বিতীয় হওয়া দক্ষিণ আফ্রিকা লড়বে গ্রুপ বি-এর দ্বিতীয় দল কানাডার। একই দিন রাত ১১টায় গ্রুপ সি-এর চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ এফ-এর রানার্সআপ জাপানের। ৩০ জুন রাতে গ্রুপ ই-এর সেরা দল জার্মানি মুখোমুখি হবে গ্রুপ এ, বি, সি, ডি ও এফ থেকে তৃতীয় হওয়া একটি দল। এক্ষেত্রে প্যারাগুয়ে ও সুইডেন তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে। একই দিন গ্রুপ এফ সেরা নেদারল্যান্ডস মুখোমুখি হবে গ্রুপ সি-এর রানার্সআপ মরোক্কোর। গ্রুপ ই-এর দ্বিতীয় সেরা দল আইভরি কোস্ট নামবে আই গ্রুপের দ্বিতীয় দলের বিরুদ্ধে। এক্ষেত্রে ফ্রান্স বা নরওয়ের একটি দল তাদের প্রতিপক্ষ হচ্ছে। ১ জুলাই গ্রুপ এ-এর সেরা দল মেক্সিকো লড়বে গ্রুপ সি, ই, এফ, এইচ ও আই থেকে তৃতীয় হওয়া একটি দলের। ২ জুলাই গ্রুপ ডি চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে গ্রুপ বি থেকে তৃতীয় হয়ে কোয়ালিফাই করা বসনিয়ার। ৩ জুলাই গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হওয়া সুইজারল্যান্ড লড়বে ই, এফ, জি, আই ও জে গ্রুপ থেকে তৃতীয় হওয়া যেকোনও একটি দলের। গ্রুপ ডি থেকে দ্বিতীয় হওয়া অস্ট্রেলিয়া আগামী ৪ জুলাই মুখোমুখি হবে জি গ্রুপের দ্বিতীয় দলের। এ ক্ষেত্রে মিশর, ইরান ও বেলজিয়াম তাদের সম্ভাব্য প্রতিপক্ষ।
পূর্বকোণ/কিরণ















