চট্টগ্রাম শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সর্বশেষ:

অপেক্ষায় দক্ষিণ কোরিয়া-প্যারাগুয়েসহ ৫ দেশ

তৃতীয় হয়েও নকআউটে ইকুয়েডর, বসনিয়া-হার্জেগোভিনা ও সুইডেন

স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০২৬ | ২:৩৩ অপরাহ্ণ

বিশ্বকাপ ২০২৬ যে ৪৮ দলের, সে জন্য নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে ইকুয়েডর, বসনিয়া-হার্জেগোভিনা ও সুইডেন। কারণ, নিজ নিজ গ্রুপে তৃতীয় হয়েও তারা পৌছে গেছে নক-আউটে। ১২টি গ্রুপের মধ্যে সেরা ৮ তৃতীয় স্থানাধিকারী দল উঠবে রাউন্ড অব ৩২-এ। সুবাদে এখনও অপেক্ষায় আছে আরও ৫টি দেশ। যার নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ জুন।
ইকুয়েডর চার পয়েন্ট ও শূন্য গোলপার্থক্য নিয়ে উঠেছে নক-আউটে। প্রথমে আইভরি কোস্টের কাছে হার, তারপর কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র। সেখান থেকে শেষ ম্যাচে জার্মানিকে ইতিহাস গড়া ম্যাচে ২-১ হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকো। বসনিয়া-হার্জেগোভিনার ঝুলিতেও চার পয়েন্ট, গোলপার্থক্য-১, সামনে যুক্তরাষ্ট্র। সুইডেনও চার পয়েন্ট ও শূন্য গোলপার্থক্য নিয়ে জায়গা নিশ্চিত করেছে। নক-আউট অপেক্ষায় সবচেয়ে বেশি আলোচনায় দক্ষিণ কোরিয়া। তিন পয়েন্ট, গোলপার্থক্য -১। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ০-১ হারের ফলে সরাসরি ওঠা হয়নি। তাদের নকআউটে ওঠার সম্ভাবনা প্রবল। ক্রোয়েশিয়ারও তিন পয়েন্ট ও গোলপার্থক্য -১। এখনও ঘানার বিরুদ্ধে শেষ ম্যাচ বাকি (২৮ জুন)। দ্বিতীয় হওয়ার সম্ভাবনা যেমন থাকছে তেমনি তৃতীয় হয়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। আলজেরিয়ার তিন পয়েন্ট, গোলপার্থক্য -২। অস্ট্রিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ (২৮ জুন) জিতলে সরাসরি দ্বিতীয় হওয়ার সুযোগ থাকবে। তৃতীয় হয়েও ওঠার সম্ভাবনা যথেষ্ট। প্যারাগুয়ের অবস্থাও একই রকম। ৪ পয়েন্ট, গোলপার্থক্য-২। ওদিকে কেপ ভার্দের মাত্র দুই পয়েন্ট। তবে এখনও দ্বিতীয় হওয়ার সুযোগ রয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে শেষ ম্যাচ (২৭ জুন) জিতলে ইতিহাস গড়তে পারে আফ্রিকার ছোট্ট দেশটি। বেলজিয়ামেরও দুই পয়েন্ট। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ (২৭ জুন) থাকায় দ্বিতীয় হওয়ার সম্ভাবনাই বেশি।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট