চট্টগ্রাম শুক্রবার, ২৬ জুন, ২০২৬

তুরস্ক ৩, যুক্তরাষ্ট্র ২

বিদায় নিলেও শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারালো তুরস্ক

রাউন্ড অব ৩২-এ যুক্তরাষ্ট্র ২ জুলাই খেলবে বসনিয়ার বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০২৬ | ১১:০১ পূর্বাহ্ণ

ম্যাচের ৯৭ মিনিট পর্যন্ত ফলাফল ছিল ২-২। টিভি পর্দার সামনে বসা ফুটবল প্রেমীরা নিশ্চিতই ছিলেন ম্যাচটি ড্র হচ্ছে এবং আগেই বিদায় নিশ্চিত করা তুরস্ক ফিরছে ১ পয়েন্ট নিয়ে। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক পূর্ব মুহূর্তে তুরস্ককে আনন্দে ভাঁসান কান আইয়ান। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের জালে বল পাঠিয়ে দলকে ৩-২ ব্যবধানে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়টি উপহার দেন। এই জয়ে ডি গ্রুপের পয়েন্ট তালিকা হেরফের হলেও যুক্তরাষ্ট্রের গ্রুপ সেরা হওয়া নিশ্চিতই ছিল। তিন ম্যাচে ২ জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হয়েই যাচ্ছে পরের রাউন্ডে। গ্রুপে প্যরাগুয়ের বিরুদ্ধে একই সময়ে অনুষ্ঠিত ম্যাচে গোলশুন্য ড্র করে রানার আপ হয় অস্ট্রেলিয়া। তুরস্কের পয়েন্ট ২ হার ও ১ জয়ে ৩।
২৬ জুন সকাল ৮টায় লস এঞ্জেলস স্টেডিয়ামে ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই লিড পেয়ে যায় স্বাগতিকরা। গোলদাতা অস্টন ট্রাস্টি। বাম দিকের কর্নার ফ্যাগ থেকে নেওয়া নিখুঁতভাবে অরক্ষিত অবস্থায় থাকা ট্রাস্টির দিকে যায়। ট্রাস্টি প্রথমে বলটি নিয়ন্ত্রণে নিয়ে তারপর কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে জাল কাঁপান। ১০ মিনিটে ১-১ সমতায় ফিরে তুরস্ক। ইয়িলমাজ বলটি গুল’র দিকে বাড়িয়ে দেন দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে। চমৎকার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন স্পেন লা লিগা কাব রিয়াল মাদ্রিদ তারকা আর্দা গুল। ৩১ মিনিটে অরকান কোকচু গোলে এগিয়ে যায় তুরস্ক। এলমালি ছয় গজের বক্সে দারুণ একটি কাটব্যাক করেন, আর কোকচু সহজ এক টোকায় বল জালে জড়িয়ে তুরস্ককে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
আক্রমনের ঢেউ বইয়ে দিলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না যুক্তরাষ্ট্র। ¯্রােতের বিপরিতে তাতে আবার সফল হয় তুরস্ক। অধিকাংশ সময় বল নিয়ন্ত্রনে রাখলেও যুক্তরাষ্ট্র বিরতিতে যায় ১-২ গোলে পিছিয়ে থেকে। আগের দুই ম্যাচেই হার মানা তুরস্ক বল পজিশনে খুব একটা ভালো জায়গায় না থাকলেও তারা প্রতিপক্ষের জালে বল পাঠাতে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছে। ম্যাচের ৬৪ মিনিট পর্যন্ত ১৫টি শট নিয়েও যুক্তরাষ্ট্র ৬টি শট তুরস্কের গোল পোস্টে রাখতে পারে, সফল হয় ২টিতে। অন্যদিকে তুরস্ক ৪ শটের দুটি পোস্টে রেখে দুটিতেই গোল পায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে যুক্তরাষ্ট্র। স্বাগতিকরা দ্বিতীয় সাফল্যটি পায় ৪৯তম মিনিটে। এ সময় ত্রাতা হয়ে আসেন সেবাস্তিয়ান বারহল্টার। ম্যাচে সমানতালে খেললেও তুরস্কের তুলনায় আক্রমনে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু শেষ উৎসবটা করে তুরস্ক।

পূর্বকোণ/কিরণ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট