চট্টগ্রাম শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

২৬ জুন, ২০২৬ | ৩:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মহিউদ্দিন (৪২)। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় জামায়াত নেতা মহিউদ্দিন মাদামবিবিরহাট থেকে মোটরসাইকেল যোগে সীতাকুণ্ড অভিমুখে যাওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারি ও মাদাম বিবিরহাটের বাসিন্দা কতুব উদ্দিন শিবলী।

এদিকে, এই জামায়াত নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. আবু তাহের, সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি কতুব উদ্দিন শিবলী প্রমুখ।

পূর্বকোণ/সৌমিত্র/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট