ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বাসিন্দা আরিফ (২২) নামের এক যুবক নিহত হয়েছে। ২৫ জুন রাতে ওমানের আল বিদিয়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
কর্মস্থলের সামনে সড়ক পার হতে গিয়ে পেছন দিকের লরিচাপায় ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার ভূজপুর ইউনিয়নের বাসিন্দা মৃত শফিকুল ইসলামের ছেলে। বাবার মৃত্যুর পর আরিফ নানার বাড়িতে বড় হয়েছেন।
আরিফের মামা ডা. মুহাম্মদ করিম জানান, গত চার বছর আগে মায়ের একমাত্র সন্তান আরিফ ওমানে পাড়ি জমান। তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ















