চট্টগ্রাম রবিবার, ১৪ জুন, ২০২৬

সর্বশেষ:

ক্রিকেটার নাঈমকে মারধর : খুলশী থানার ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক

১৪ জুন, ২০২৬ | ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

আদেশ অনুযায়ী, খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল কবীরকে বাকলিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে তাদের নিয়োগ দেওয়া হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট