পেকুয়ায় হাজার হাজার মানুষের ঢল। মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী, আনোয়ারা, চকরিয়া বিভিন্ন জেলা থেকেও মিছিল সহকারে পেকুয়া কলেজ গেটের চৌমুহনীর মোড়ে এসে লোকে লোকারণ্য হয়ে জনবসমুদ্রে পরিণত হয়েছে। যা চৌমুহনী থেকে পশ্চিমে পেকুয়া বাজার, দক্ষিণে পেকুয়া মিনি স্টেডিয়াম, উত্তরে মৌলভিপাড়া ব্রিজ এবং পূর্বে সাবেকগুলদী স্টেশন পার হয়ে গেছে। সালাউদ্দিনকে দীর্ঘ ১০ বছর পর এক নজর দেখার জন্য মহিলারাও ভীড় করেছেন। আশেপাশে ভবনের ছাদ ও গাছে শুধু মানুষ আর মানুষ। এখনো পেকুয়া পৌঁছাতে পারেনি। পেকুয়া চৌমুহনীর গোল চত্বরে পেকুয়া উপজেলা […]