অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজি বন্ধে খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সেই সাথে খুব দ্রুত সবার সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন পার্বত্য জেলা পরিষদগুলো পুনর্গঠন করা হবে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে বান্দরবান সার্কিট হাউসে নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সাথে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ারুল হক, সেনা কর্মকর্তা কর্নেল আসাদুল্লাহ জামশেদ, […]