চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ি ফেরার পথে সাইদুল আলম সাকিব (২৩) নামের এক দোকানিকে মারধর করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ মো. মফিজ নামে একজনকে গ্রেপ্তার করে। জানা গেছে, উপজেলার ব্রাহ্মণসুন্দর দারোগাহাট রংধনু সু স্টোর ও কসমেটিকসের দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন সাকিব। গত ১৮ ফেব্রুয়ারি রাতে দোকান শেষে নগদ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তিনি সিএনজি অটোরিকশায় উঠেন। উঠার সাথে সাথে দিদার হোসেন ও মফিজ নামে দুই ব্যক্তি তার সাথে ঝগড়া […]