চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে রিদাসি মার্মা (২৮) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে তার দলের কর্মীরা গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ জুন) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ছাইল্লাচ্ছর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহত রিদাসির মা সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন। নিহত রিদাসি মার্মা ওই এলাকার নেদাক্কা মার্মার ছেলে। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ সংস্কারপন্থীদের দায়ী করছে সংগঠনটি। খাগড়াছড়ির মানিকছড়ি এবং চট্টগ্রামের ফটিকছড়ি […]