চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ লাখ ৯৬ হাজার টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ফায়ার সার্ভিস স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পিডিবির কর্মীরা। তবে এ নিয়ে সর্বত্র তোলপাড় সৃষ্টি হলে দীর্ঘ ৮ ঘণ্টা পর ফের সংযোগ দিয়ে যায় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও বিদ্যুতের কর্মকর্তারা। কুমিরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ (পিডিবি) অফিসের কর্মীরা এসে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যায়। এ সময় […]