১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের নামে স্মৃতি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা দীর্ঘ প্রায় এক যুগেও বাস্তবায়ন হয়নি। রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের দ্বীপভূমিতে অবস্থিত বীর শহীদের সমাধিস্থলে তার নামে এ কমপ্লেক্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১২ সালে। ১৯৭১’র এই দিনে (২০ এপ্রিল) খাগড়াছড়ির মহালছড়ি ও রাঙামাটির নানিয়ারচর সীমান্ত এলাকায় কাপ্তাই লেকঘেরা এক দ্বীপভূমিতে পাকহানাদার বাহিনীর সাথে প্রচন্ড সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুক্ত ইপিআর সদস্য অকুতোভয় বীরযোদ্ধা ল্যান্স নায়েক মুন্সী […]