চট্টগ্রামের ফৌজদারহাটে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ থানার মো. মোস্তফার ছেলে মো. আরিফ (৩০), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল মেতালেব (৫২) ও ফেনীর সোনাগাজী থানার কমল চন্দ্র নাথের ছেলে স্বপ্না রানী (৪৯)। শনিবার (২৯ জুন) সকাল ৯টায় ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি জানান, আজ […]