চট্টগ্রামের সীতাকুণ্ডে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) শ্রমিক মো. ইমরান (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় মিনি ট্রাকের ড্রাইভার মো. জাকির হোসেন (৫০) নামে আরও একজন আহত হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা হাক্কানি ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের ইমরান বগুড়া কালাহু থানার দক্ষিণ জামগ্রামের বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে। কুমিরা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, উপজেলার বারৈয়াঢালায় হাক্কানি ফিলিং স্টেশনের সামনে […]