চট্টগ্রাম বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে থাকা একাধিক মামলার আসামি গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে থাকা একাধিক মামলার আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২৬ | ১২:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে থাকা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জয়নাল উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।
 
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প এলাকার আইআরসি হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
 
গ্রেপ্তার জয়নাল উদ্দিন মৃত শাহ আলমের ছেলে। তার বাড়ি হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকায়। বর্তমানে সে হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং এলাকায় বসবাস করে। 
 
 
বুধবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাওছার সিকদার। 
 
 
তিনি জানান, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের আইআরসি হাসপাতালের সামনের সড়কে অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জয়নাল উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দায়ের করা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী ও সদরঘাট থানা, রামু, টেকনাফ এবং কক্সবাজার সদর থানায় মামলায় রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। 
 
পূর্বকোণ/আদর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট