চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি শুটার গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৭। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টায় ফরহাদাবাদের খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের নতুন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, ফরহাদাবাদের খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এক ব্যক্তি অস্ত্র নিয়ে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ৮টায় অভিযানে যায় এসআরবি। এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি শুটার গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার অস্ত্রগুলো হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর


















