চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদদাতা 

১৩ অক্টোবর, ২০২৬ | ৯:২৩ অপরাহ্ণ

বোয়ালখালীতে অস্ত্র মামলা সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান প্রকাশ ডুবাই মান্নানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা বলে জানিয়েছেন এএসআই আবদুল মতিন।
 
 
আব্দুল মান্নান পূর্ব চরণদ্বীপ এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
 
 
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ২০০৩ সালে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় বিজ্ঞ আদালত আব্দুল মান্নানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ২০২২ সালে এ মামলার রায় ঘোষণা করার পর থেকে আবদুল মান্নান পলাতক ছিলো।
 
পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট