চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পারিবারিক কলহের জেরে পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বিকেল ৫টার দিকে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নুরু উল্লাহ (৬৫) ওই এলাকার অস্থায়ী বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, নুরু উল্লাহর আদি বাড়ি মহেশখালী হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুরে বসবাস করছিলেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, গত কিছুদিন ধরে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে পিতা ও পুত্রের মধ্যে চরম মতানৈক্য চলছিল। শনিবারও তাদের মধ্যে ঝগড়া […]