চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে। আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কালামিয়া বাজার এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহতের চাচা শাখাওয়াত জানান, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল নিহাল। সোমবার ফল প্রকাশের পর পাঁচ বিষয়ে অকৃতকার্য হয় সে। এরপর পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাসায় গলায় […]