কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ১ কোটি ৮৩ লাখ টাকা মূল্যের ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সারসহ দুই জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে পালংখালী ইউনিয়নের বটতলী গ্রামের মিজানের ঘের নামক স্থান ও পালংখালী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বালুখালী পুচিবুনিয়া গ্রামের আবদুস শুককুরের ছেলে মামুনুর রশিদ (১৮) ও ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জুহারের ছেলে মো. জাফর (২৫)। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি […]