চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে চার রাইচ মিলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় পরিচালিত এ অভিযানে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত রাইচ মিলগুলো হল বাহাদুর অটো রাইস মিল, তাজবিদ রাইস এজেন্সি, আল মদিনা অটো রাইস মিল ও মেসার্স আরিফ রাইস মিল।
অভিযান শেষে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ


















