বান্দরবানে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. ইমরান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় লামার আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। গ্রেপ্তার ইমরান আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার বাসিন্দা নুর আহাম্মদ বাসির ছেলে। আজিজনগর ইউনিয়নের সদস্য মো. আবুল হাসেম জানান, গত রবিবার বিকালে ওই প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে পরিবারের সদস্যরা বাইরে যান। এই সুযোগে ইমরান তাকে ধর্ষণ করে। পরের দিন বিকেলে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী […]