চট্টগ্রামের রাউজানে হাইড্রোলিক হর্ন ব্যবহার, শব্দ ও পলিথিন দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। জানা গেছে, পরিবেশ দূষণের অভিযোগে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী চারটি যানবাহনের বিরুদ্ধে চারটি পৃথক মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া নোয়াপাড়া ২ নম্বর ওয়ার্ডে বসতবাড়ি এলাকায় স্টিল কারখানা স্থাপন করে অতিরিক্ত শব্দদূষণ করায় মো. ইয়াছিন […]