বাইশফাঁড়ি ও তুমব্রু সীমান্তে অবৈধভাবে বসবাসরত মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে স্বদেশে প্রত্যাবর্তন করা হয়েছে। ৩৪ বিজিবির তত্ত্বাবধানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে বিজিবি। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রথম দফায় ১০টি পরিবার এবং বুধবার (২৩ জুলাই) দ্বিতীয় দফায় আরও ৫টি পরিবার ফিরে যায়। দুইদিনে মোট ৭১ জন তঞ্চঙ্গ্যা নাগরিক সীমান্ত পিলার ৩৭-এর ‘আমবাগান’ এলাকা দিয়ে মিয়ানমারের রাখাইনে ফিরে যান। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা ও […]