চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী এলাকা থেকে ফারাজ উদ্দিন (২০) নামের এক যুবককে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া দুই আসামির আদালতে তাদের জবানবন্দিতে ফারাজ উদ্দিনের নাম উঠে আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারাজ উদ্দিন কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাঞ্চননগর সাকর আলী তালুকদার বাড়ির বাসিন্দা ফিরোজ মিয়ার […]