চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ কোন জাহাজ নেই। তাই বিদেশ থেকে জাহাজ এসে সরাসরি বন্দরের জেটিতে ভিড়ানোর সুযোগ পাচ্ছে। এমনকি অপেক্ষামান জাহাজ না থাকায় গত চারদিন ধরে বন্দরের অন্তত দুটি জেটি প্রতিদিনই খালি থাকছে। বিভিন্ন জেটিতে বার্থিং করা জাহাজের তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দুটি, বুধবার তিনটি, মঙ্গল ও সোমবার দুটি করে জেটি খালি ছিল। অপেক্ষমাণ জাহাজ না থাকায় জাহাজকে অলস বসে থেকে ক্ষতিপূরণ গুণতে না হলেও জেটি খালি থেকে যাওয়ায় বন্দর কেন্দ্রিক ব্যবসা পরিস্থিতিকে নেতিবাচক বলে দেখছেন ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা। […]