চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকা থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হল- মো. বাদশা (৩৭), মো. আবু হানিফ (৩৪) ও মো. আল-আমিন (৩৯)। শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে কাঠগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে কাঠগড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে কৌশলে […]