আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় চট্টগ্রামের ১৬ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ২০২০টি। ভোটকক্ষ ১৩ হাজার ৯৫৪টি। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভোটকেন্দ্র ১২১ ও ভোটকক্ষ ৩০৬৭টি বাড়ছে। নির্বাচন কমিশন জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ১৬ আসনে সম্ভাব্য ভোটার সংখ্যা ৬৩ লাখ ৩৪ হাজার ৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৩ লাখ ৭ হাজার ৬৯২ জন। মহিলা ভোটার ৩০ লাখ ২৬ […]