চট্টগ্রাম নগরীতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইনস্টিটিউট অব গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (IGMIS) কলেজে গত ২৩ সেপ্টেম্বর উদ্বোধন হলো এনবিইআর-আইজিএমআইএস রিসার্চ সেন্টার। কলেজের বিবিএ শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা কাজকে সমৃদ্ধ করতে বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ, বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজের উদ্যোগে এই গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক পারভেজের সাথে উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলতি বর্ষে […]