একাদশ শ্রেণির অনলাইনে ভর্তির জন্য তিন দফা শেষেও মনোনয়ন পায়নি ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী। অর্থাৎ এ পর্যন্ত তিন বার অনলাইনে আবেদনের সুযোগ পেয়েও এসব শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। পরবর্তীতে এসব শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য আর কোন আবেদনের সুযোগ পাবে কিনা তা এখনো জানা যায়নি। তবে এখনো যেসব শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য মনোনীত হয়নি তাদের ব্যাপারে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সাথে বসে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক। কলেজ শাখা […]