চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুলের অফিস কক্ষ থেকে চুরির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৭টি ট্যাব, ১টি ৪৩ ইঞ্চি টিভি, ১টি এলইডি মনিটর, ১টি আইপিএস ব্যাটারি ও ১টি ডিভিআর মেশিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শিপন ওরফে সুমন (২২) ও মো. শাহিন (৩০)। সোমবার (২৫ সেপ্টেম্বর) নগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর […]