উৎসবমুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ’র উদ্যোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে অংকুর বৃত্তি পরীক্ষা-২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বন্দরনগরীর ১৬টি কেন্দ্রে সকাল ৯টায় এক যোগে পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময় পর সকাল ১০টায় পরীক্ষা শেষ হয়। এ সময় কেন্দ্র পরিদর্শনে আসেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী, প্রধান উপদেষ্টা খালেদ মো. সাইফুল্লাহ, আহবায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব হোসাইন আজমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। পরিদর্শন শেষে অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী […]