কর্ণফুলী নদীর মাঝখানে বাকলিয়া চরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বন্ধ করতে লিগ্যাল নোটিশ প্রদান করেছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন ও সৃষ্টি নামের সামাজিক সংগঠন। মঙ্গলবার (১১ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান বরাবরে এই নোটিশ প্রদান করেন সংগঠনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের এডভোকেট আলী আজম। নোটিশে উল্লেখ করা হয়, নদীর দ্বীপে বর্জ্য শোধনাগার হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য কর্ণফুলী নদীকে হত্যা […]