এমভি আবদুল্লাহর ২৩ নাবিকই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে জাহাজে করে চট্টগ্রামে ফিরবেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) তিনি জানান, আমিরাতের আল হামরিয়া বন্দরের এমভি আবদুল্লাহ জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম চলছে। সোমবার (২২ এপ্রিল) জাহাজটি জেটিতে ভেড়ার পর রাত ২টা থেকে কয়লা খালাস শুরু হয়। এদিকে জলদস্যুর হাত থেকে মুক্ত হয়ে দুবাই আসার পর দুজনের উড়োজাহাজে চড়ে আসার কথা থাকলেও আমিরাতের বন্দরে পৌঁছার পর তারা মত পরিবর্তন করেন। […]