চট্টগ্রামে ভূমি কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ভূমি অফিসে গেলে প্রত্যেক নাগরিককে সম্মান দিয়ে কথা বলবেন। এক অফিস থেকে অন্য অফিসে না ঘুরিয়ে জটিল সমস্যা সুন্দর করে বসে সমাধান করবেন। কোনোভাবেই নাগরিকদের সঙ্গে অসদাচারণ করা যাবে না। মনে রাখতে হবে আপনারা নাগরিকের সেবক। নাগরিকের টাকায় আপনাদের বেতনভাতা হয়। বুধবার (১২ জুন) চট্টগ্রাম নগরের এম. এ আজিজ স্টেডিয়ামে সংলগ্ন জিমনেসিয়ামে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভূমি সপ্তাহ […]