চট্টগ্রাম নগরীর খুলশীতে প্রেমিককে একটি কক্ষে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবুল কালাম (২৮) নামে একজনকে ঝাউতলা বিজিএমইএ ভবনের সামনে থেকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় খুলশী থানাধীন দক্ষিণ খুলশী এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান। তিনি জানান, প্রেমিক-প্রেমিকা দু’জনের বাড়ি কুমিল্লায়। নতুন জীবনের সন্ধানে তারা চট্টগ্রাম শহরে আসেন। নানাদিকে ঘুরাঘুরি করার একপর্যায়ে একজন তাদের থাকার […]