চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ১৩ মামলার আসামি শুক্কুর গ্রেপ্তার

১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী শুক্কুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ মে, ২০২৬ | ১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুরকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আব্দুস শুক্কুর লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন উদমারা গ্রামের হানিফ মোস্তাফা প্রকাশ মোস্তফার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট