উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মিতিঙ্গাছড়ি ব্রিজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন খাতে কাজ করা হচ্ছে। উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এর মধ্য দিয়ে পাহাড়ে শান্তি-সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত মিতিঙ্গাছড়ি ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ ও পাইচিমং মারমা।
এছাড়া উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ মনছুর, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারামিয়াসহ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পূর্বকোণ/পিআর




















