চট্টগ্রাম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, বিপাকে লাখো ব্যবহারকারী

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, বিপাকে লাখো ব্যবহারকারী

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৬ | ১২:১৪ অপরাহ্ণ

বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাটের মুখোমুখি হয়েছে শীর্ষ মার্কিন ডিজিটাল সেবা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির ইমেইল, ক্লাউড স্টোরেজসহ বহুল ব্যবহৃত অনেক সেবা কার্যত অচল হয়ে পড়েছে।
 
 
 
ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টরের’ বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
 
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মাইক্রোসফট ব্যবহারে সমস্যার কথা জানানো হয়েছে।
 
 
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মাইক্রোসফটের সেবায় সমস্যা দেখা দেওয়ার পর ডাউনডিটেক্টরে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী অভিযোগ জানান।
 
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, সমস্যা সমাধানে তারা ‘সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে’ এবং সেবা স্বাভাবিক করতে ‘আক্রান্ত’ সার্ভারগুলো পুনরায় চালু চেষ্টা করছে।
 
 
 
মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির ধারণা, সার্ভারের কারিগরি ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে।
 
মাইক্রোসফট জানায়, তাদের অবকাঠামোর বেশ কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে।
 
এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং বিভিন্ন সেবায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোক্রোসফটের ডিজিটাল সেবা অচল হয়ে পড়ায় বাস্তব জীবনে এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। ইমেইল আদান-প্রদান ছাড়াও, বিভিন্ন ডেটাবেজে প্রবেশ, অনলাইন ক্লাস, টেলিহেলথ, পণ্যের অর্ডার সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা বিঘ্নিত হচ্ছে।
 
 
 
যুক্তরাষ্ট্রের বেশ কিছু সরকারি সেবাকেন্দ্র বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
চলতি বছরের শুরুর দিকেও মাইক্রোসফটের সেবায় এ ধরনের বিভ্রাট দেখা গিয়েছিল। যেমন—গত জানুয়ারিতে আউটলুক, টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য পরিষেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট