চট্টগ্রাম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ভারতে ফের ৫ বছরের জন্য নিষদ্ধ জাকির নায়েক ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন

ভারতে ফের ৫ বছরের জন্য নিষিদ্ধ জাকির নায়েক

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৬ | ৬:০৫ অপরাহ্ণ

জনপ্রিয় ইসলামি আলোচক জাকির নায়েককে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। শুধু তিনি  নয়, তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের উপরও নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে।
 
 
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফ-এর উপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। ২০১৬ সালে জাকিরের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার। অনেকদিন ধরেই তাকে খুঁজছে ইডি ও এনআইএ’র মতো ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
 
 
তার বিরুদ্ধে তহবিল তছরুপের পাশাপাশি বেশকিছু অভিযোগ রয়েছে। ২০২০ সাল থেকে ভারতে তার ভাষণ দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়। জাকির নায়েক ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
 
পূর্বকোণ/রাকিব 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট