চট্টগ্রাম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৬ | ৭:১৫ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
 
দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা এ স্মরণসভায় অংশ নেবেন।
 
 
শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এদিকে, স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তার জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে নির্ধারিত বিষয়ের উপর মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
 
লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে [email protected] এই ই-মেইল ঠিকানায় লেখা পাঠাতে হবে।
 
পাশাপাশি, বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তার অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগও নেয়া হয়েছে।
 
পূর্বকোণ/রাকিব 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট