চট্টগ্রাম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে 

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে 

আবহাওয়া ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৬ | ১২:৪৮ অপরাহ্ণ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। 
 
 
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে লঘুচাপটি তৈরি হয়েছে বলে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি জানান, এটা নিম্নচাপ তো হবেই, তারপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
 
 
তিনি আরও জানান, নিম্নচাপ তৈরি হলে বোঝা যাবে যে এটা কোন দিকে যাবে। এখন পর্যন্ত যেটা দেখা যায়, ভারতের অন্ধ্র-উড়িষ্যার দিকেই আছে এর ট্র্যাকটা। তবে এটা ডিপ্রেশন (নিম্নচাপ) হলে তারপরে স্পষ্ট হবে।
 
 
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
 
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট