চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও সংবর্ধনা সম্পন্ন

রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

রাউজান সংবাদদাতা

১২ নভেম্বর, ২০২৬ | ৭:৫৩ অপরাহ্ণ

পশ্চিম রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে নানা আনুষ্ঠানিকতায় দানোত্তম শুভ কঠিন চীবর দান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিহার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার চতুর্দশ সংঘরাজ ও পাহাড়তলী মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবিরকে সংবর্ধনা দেওয়া হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনরত্ন ধর্মসেন মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন হলদিয়া কুঞ্জবন বিহারের অধ্যক্ষ শান্তজ্যোতি থের। সংবর্ধিত অতিথি ছিলেন শাসনস্তম্ভ, বিচিত্র ধর্মকথিত ধর্মপ্রিয় মহাস্থবির।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দশী মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন সংঘতিলক মৈত্রীপ্রিয় মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন সংঘকীর্তি বিপুলসেন মহাস্থবির এবং প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ধর্মরত্ন মহাস্থবির (ধূপাঙ্গ ভান্তে)। বিপ্লব বড়ুয়া ও রাজীব বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিয়ানন্দ মহাস্থবির ও দীপংকর মহাস্থবির।
 
বক্তব্য রাখেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তিষ্যানন্দ ভিক্ষু, সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া বাপ্পি, ভূষণ কুমার বড়ুয়া, মিন্টু কুমার বড়ুয়া, প্রবেশ বড়ুয়া ও সংঘপ্রিয় বড়ুয়া।
 
এছাড়াও সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সংঘতিলক মৈত্রীপ্রিয় মহাস্থবির, অধ্যক্ষ সংঘকীর্তি বিপুলসেন মহাস্থবির, অধ্যক্ষ প্রিয়ানন্দ মহাস্থবির, ভদন্ত দীপংকর মহাস্থবির, ধর্মরত্ন মহাস্থবির (ধূতাঙ্গ ভান্তে), সংঘমিত্র থের, অধ্যক্ষ ভদন্ত অমৃতানন্দ থের, অধ্যক্ষ উপতিষ্যমিত্র থের, প্রজ্ঞাজিৎ থের, প্রজ্ঞালোক থের, প্রজ্ঞারক্ষিত থের এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভদন্ত তিষ্যানন্দ ভিক্ষু।
 
সকালে প্রয়াত মহান ভিক্ষুসংঘ, পরলোকগত দায়ক-দায়িকা ও সকল জ্ঞাতিগণের নির্বাণিক সুখ কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। পরে ভিক্ষুসংঘের পিণ্ডদান ও পুণ্যার্থীদের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। দুপুরে পূজনীয় ভিক্ষুসংঘ মঞ্চে আসন গ্রহণ করার পর সংবর্ধিত অতিথি, সভাপতি, প্রধান জ্ঞাতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান সদ্ধর্মদেশক ও সদ্ধর্মদেশকবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিক ও ধর্মীয় কার্যক্রম সম্পন্ন হয়।
 
পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট