চট্টগ্রাম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

নেতানিয়াহুর অবস্থান থেকে সরে এলেন আইজেনকোট

ইরানে হামলা

নেতানিয়াহুর অবস্থান থেকে সরে এলেন আইজেনকোট

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৬ | ২:৪১ অপরাহ্ণ

ইরানে এই মুহূর্তে সামরিক হামলা চালানোর মতো জরুরি পরিস্থিতি নেই বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটের মধ্যে অনুষ্ঠিত এক নিরাপত্তা বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়।
 
 
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। আইডিএফের মতে, ইরানে সাম্প্রতিক সময়ে এমন কোনো পরিবর্তন ঘটেনি, যার কারণে অবিলম্বে সামরিক অভিযান চালানো প্রয়োজন।
 
 
এর আগে নেতানিয়াহু শিগগিরই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে নিরাপত্তা কর্মকর্তাদের ব্রিফিংয়ে তাৎক্ষণিক হামলার প্রয়োজন নেই বলে জানানো হয়।
 
চ্যানেল ১৩ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত নিলে সেই অভিযানে ইসরায়েলেরও অংশ নেওয়া উচিত কি না, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
 
চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য সম্পর্কে বিস্তারিত জানার পর আইজেনকোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে বলে আশা করেছিলেন নেতানিয়াহু-সংশ্লিষ্ট একটি সূত্র।
 
তবে নিরাপত্তা প্রতিষ্ঠানের মূল্যায়নে ইরানে তাৎক্ষণিক হামলার প্রয়োজনীয়তা উঠে আসেনি।
আইজেনকোট এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা তথ্য দিতে অস্বীকার করার অভিযোগ তুলেছিলেন। এমনকি এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপও চেয়েছিলেন তিনি। অপ্রয়োজনীয় সামরিক পদক্ষেপের কারণে ইসরায়েলে গুরুতর সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করেছিলেন।
 
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অন্যদিকে, আইনপ্রণেতাদের কাছ থেকে সর্বোচ্চ সুপারিশ পাওয়ার পর গত রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানম
 
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট