চট্টগ্রাম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে লোহাগাড়া এনসিপির মশাল মিছিল

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে লোহাগাড়ায় এনসিপির মশাল মিছিল

লোহাগাড়া সংবাদদাতা

১২ নভেম্বর, ২০২৬ | ১০:৪১ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মিছিল করেছে দলটির লোহাগাড়া উপজেলা শাখার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মিছিলটি উপজেলার বটতলী মোটর স্টেশনে আইসপার্ক এলাকা থেকে শুরু হয়ে মোস্তফা সিটি এলাকার সামনে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন দলটির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মো.মামুন উদ্দীন,দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বকর, সদস্য সচিব ডি এম মারুফ হাসান রিজভী, সাংগঠনিক সম্পাদক ডি এইচ সাবিত, দপ্তর সম্পাদক ওমর ফারুকসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, বুধবার দিনগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। তার পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট